প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 27, 2026 ইং
জাপান বিএনপি নেতা মিজানুর রহমান শাকিল’র পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের কৃতি সন্তান, জাপান বিএনপির সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শাকিল দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এই ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। আমি আমার প্রাণের জন্মভূমি গোয়াইনঘাটসহ দেশ-বিদেশে থাকা সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।"
তিনি আরও বলেন:"পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসতে পারি, এই কামনাই করি।"মিজানুর রহমান শাকিল দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
শুভেচ্ছান্তে,
মিজানুর রহমান শাকিল
সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাপান বিএনপি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬